|
এনইআইআর সার্ভার, আইপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: বিটিআরসি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() এনইআইআর সার্ভার, আইপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: বিটিআরসি মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনইআইআর সিস্টেমের সব ডাটা দেশের অভ্যন্তরের নিরাপদ স্থানে হোস্ট করা হয়েছে। গ্রাহকের তথ্য সুরক্ষার জন্য সিস্টেমে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং দেশের ডাটা প্রোটেকশন আইন অনুসরণ করে সিস্টেমটি পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনইআইআর সিস্টেম গত ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যক্রম শুরু করেছে। এর লক্ষ্য হলো অবৈধ মোবাইল হ্যান্ডসেটের চুরি ও আমদানি রোধ করা, এবং অবৈধ হ্যান্ডসেট ব্যবহার করে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধ করা। তবে সিস্টেম চালুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সার্ভারের অবস্থান এবং ব্যবহৃত আইপির বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিটিআরসি নিশ্চিত করেছে, সিস্টেমের আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের বরাদ্দকৃত এবং পৃথিবীর অন্য কোনো দেশে ডাটা বা ট্রাফিক যায় না। এছাড়া সব রিকোয়েস্ট বাংলাদেশের অভ্যন্তরে প্রক্রিয়াকৃত হচ্ছে। আইপি রুটের বিস্তারিত পর্যালোচনায়ও এর অভ্যন্তরীণ অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিটিআরসি আরও জানিয়েছে, গ্রাহকের তথ্য নিরাপদ রাখা তাদের প্রধান অগ্রাধিকার। তাই জনগণ যেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হন এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্যকেই বিশ্বাস করেন। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |