|
প্রথম ঘণ্টায় ৩৬ আপিল শুনানি, ৫ জনের মনোনয়নপত্র বাতিল
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() প্রথম ঘণ্টায় ৩৬ আপিল শুনানি, ৫ জনের মনোনয়নপত্র বাতিল বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়। প্রথম বিরতি দেওয়া হয় বেলা সাড়ে ১১টায়। আপিল শুনানিতে দেখা গেছে, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের মধ্যে ৮ জনকে যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার আপিল নামঞ্জুর করে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে জানিয়েছে ইসি। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |