ভয় দেখানোর জন্য ‘তালাক’ বললে কি তালাক হয়ে যাবে?
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম

ভয় দেখানোর জন্য ‘তালাক’ বললে কি তালাক হয়ে যাবে?

ভয় দেখানোর জন্য ‘তালাক’ বললে কি তালাক হয়ে যাবে?

প্রশ্ন: স্ত্রীকে ভয় দেখানোর জন্য ‘তালাক’ বললে কি তালাক কার্যকর হয়ে যাবে?

উত্তর: স্বামী যদি ভয় দেখানোর জন্য স্ত্রীকে উদ্দেশ্য করে বলে ‘তালাক’ অথবা ‘তুমি তালাক’ অথবা ‘তোমাকে তালাক দিলাম’, তাহলে তালাক কার্যকর হয়ে যায়। স্ত্রীকে ভয় দেখানোর জন্য, রাগের মাথায়, ঠাট্টা করে ‘তালাক’ বললেও তালাক কার্যকর হয়ে যায়। স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত ছাড়া ‘তালাক’ বললেও তালাক হয়ে যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, তিন বিষয়ে ঠাট্টাচ্ছলে কিছু বললেও তা যথার্থভাবে বলা কথার মতোই ধর্তব্য হয়; বিয়ে, তালাক ও তালাক প্রত্যাহার। (সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি)

ভয় দেখানোর জন্য এ রকম কথা একবার বা দুবার বললে এক তালাক বা দুই তালাক কার্যকর হবে। এ রকম ক্ষেত্রে ইদ্দতের মধ্যে স্বামী চাইলে স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারে। কিন্তু কেউ যদি এভাবে তিনবার তালাক দিয়ে দেয়, তাহলে স্ত্রীর সঙ্গে বৈবাহিক বন্ধন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ফিরিয়ে নেওয়ার আর সুযোগ থাকবে না।

আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তালাক দুইবার; তারপর স্ত্রীকে ভালোভাবে রাখবে অথবা সুন্দরভাবে ছেড়ে দেবে। (সুরা বাকারা: ২২৯)

পরের আয়াতে আল্লাহ বলেছেন, যদি সে তাকে আবার তালাক দেয়, তাহলে সে তার জন্য আর হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী গ্রহণ না করে। তারপর ওই স্বামী যদি তাকে তালাক দেয়, তবে উভয়ের পুনরায় মিলিত হওয়াতে গুনাহ নেই, যদি উভয়ের আস্থা জন্মে যে উভয়ে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে। (সুরা বাকারা: ২৩০)

অর্থাৎ তিন তালাক দিয়ে ফেললে স্ত্রী ওই স্বামীর বিবাহবন্ধন থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যায়। নতুনভাবে বিয়েও নিষিদ্ধ হয়ে যায়। যদি কখনও ওই নারী অন্য কাউকে বিয়ে করে এবং পরবর্তীতে স্বাভাবিকভাবে তার নতুন স্বামীর মৃত্যু হয় বা তাদের বিয়ে বিচ্ছেদ হয়, তাহলে ওই নারীর সম্মতিক্রমে নতুন মোহর ও আকদে পুরনো স্বামীর সাথে আবার তার বিয়ে হতে পারে। মানে তৃতীয় তালাকের পর তাদের পুনঃসম্পর্ক প্রায় অসম্ভব হয়ে যায়।

তাই স্ত্রীর সাথে কোনো ঝগড়া বা মনোমালিন্য হলে যে কোনো নিয়তে ‘তালাক’ শব্দ উচ্চারণ করার ব্যাপারে স্বামীদের সাবধান থাকা কর্তব্য।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]