১৫ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:১৬ এএম

১৫ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

১৫ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ● ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ রজব ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ১২৫৬ - হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।
    ১৭৫৯ - লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে।
    ১৭৮৪ - স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
    ১৮৩৯ - সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।
    ১৮৭৩ - বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।
    ১৮৭৫ - ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ সংক্ষেপে আইএমডি প্রতিষ্ঠিত হয়।
    ১৮৭৫ - কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজী দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।
    ১৮৭৮ - লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।
    ১৯১২ - ইতালিয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।
    ১৯২২ - নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।
    ১৯৩৪ - ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়।
    ১৯৪৯ - ভারতীয় সেনা দিবস শুরু।
    ১৯৬০ - নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।
    ১৯৭২ - বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়।
    ১৯৭৩ - ভিয়েতনাম যুদ্ধ: প্রেসিডেন্ড রিচার্ড নিক্সন আক্রমণাত্মক যুদ্ধ স্থগিত করার ঘোষণা দেন।
    ১৯৭৮ - ইরানি জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে,তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায়।
    ১৯৭৮ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
    ১৯৮৬ - চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
    ১৯৮৯- বাংলাদেশে টঙ্গীর কাছে মাজুখানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৭০ জন যাত্রী নিহত হন। আহত হন আরও ৪০০ জন।
    ১৯৯১ - যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাককে তার সৈন্য প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়, অপারেশন ডেজার্ট স্টর্ম যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যুক্তরাষ্ট্র।
    ১৯৯৭ - ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তিস্বাক্ষরিত হয়।
    ২০০১ - অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।
    ২০২৫ - নভি মুম্বাইয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ৩৭ - নিরো, রোমের রাজা।
    ১৬২২ - মলিয়রের, ফরাসি নাট্যকার।
    ১৯০৫ - নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব।
    ১৯০৯ - কাজী কাদের নেওয়াজ, কবি ও শিক্ষাবিদ।
    ১৯১২ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।
    ১৯১৮ - জামাল আবদেল নাসের, মিশরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি।
    ১৯২৯ - মার্টিন লুথার কিং, নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা।  
    ১৯৩৮
        চুনী গোস্বামী ভারতীয় বাঙালি ফুটবল খেলোয়াড়।
        সুবিমল গোস্বামী, বাংলাদেশী ফুটবল খেলোয়াড় ও ক্রিকেট খেলোয়াড়।
    ১৯৩৯ - হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব। 
    ১৯৫১ - প্রীতিশ নন্দী, ভারতীয় কবি ও সাংবাদিক। 
    ১৯৬৮ - সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবী ও পরিবেশকর্মী।
    ১৯৭৮ - রায়ান সাইডবটম, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ৬৫৭ - বিশিষ্ট সাহাবী হযরত হুযাইফা (রা.) মৃত্যুবরণ করেন।
    ১৯৮৮ - শন ম্যাকব্রাইড, নোবেলজয়ী আইরিশ রাজনীতিবিদ ও মানবহিতৈষী।
    ১৯৯৮ - গুলজারিলাল নন্দা, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রয়াণের পর অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী।
    ২০০৪ - মানিক সাহা, বাংলাদেশের খুলনা জেলার প্রখ্যাত সাংবাদিক।
    ২০০৯ - তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক।
    ২০১২ - কার্লো ফ্রুটোরো, ইতালীয় প্রখ্যাত সাংবাদিক।
    ২০১৬ - ফ্রান্সিসকো এক্স এলার্কন, আমেরিকান কবি ও শিক্ষাবিদ।
    ২০১৬ - কেন জুজ, অস্ট্রেলিয়ার ফুটবলার ও কোচ।
    ২০১৮ - পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সংগীতশিল্পী।

ছুটি ও অন্যান্য : 

    বৃক্ষ দিবস (মিশর)
    সশস্ত্র বাহিনী দিবস (নাইজেরিয়া)
    ভারতীয় সেনা দিবস
    বর্ণমালা দিবস(কোরিয়া)
    সমুদ্র দিবস (ইন্দোনেশিয়া)
    শিক্ষক দিবস (ভেনিজুয়েলা)।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]