|
১৬ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ১৬ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। >> উল্লেখযোগ্য ঘটনাবলি : ৯২৯ - স্পেনের মুসলিম শাসক আবিদ উর রহমান স্পেনের কর্ডোভায় রাজধানী স্থাপন করেন। ১৪৯২ - স্পেনিশ ভাষার প্রথম গ্রামার রানি ইসাবেলা প্রথম এর কাছে হস্তান্তর করে। ১৬০৫ - বিখ্যাত উপন্যাস ডন কুইকসোট এর প্রথম প্রকাশ। ১৬৬৬ - ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ও হল্যান্ডের যুদ্ধ ঘোষণা। ১৭৬১ - ফরাসিদের কাছ থেকে পুদুচেরি দখল নেয় ব্রিটিশরা। ১৭৬৮ - কলকাতায় প্রথম ঘোড়া দৌড় শুরু হয়। ১৮৪৬ - যুক্তরাষ্ট্র কর্তৃক মেক্সিকো আক্রমণের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা হয়। ১৯২০ - লিগ অব নেশন্সের প্রথম সভা প্যারিসে অনুষ্ঠিত হয়। ১৯২২ - কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন। ১৯২৩ - চীনের মহান বিপ্লবী পথিকৃৎ ড. সুন জোংসানের নেতৃত্বাধীন সৈন্য বাহিনী দক্ষিণ চীনের গুওয়াংতং প্রদেশের রাজধানী গুওয়াংচৌ দখল করে নেয় । ১৯২৯ - বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়। ১৯৩৩ - উত্তর চীনের স্বেচ্ছাসেবক বাহিনী দখলকারী জাপানী সৈন্যবাহিনীর উপর আক্রমণ চালায়। ১৯৪১ - মহানিষ্ক্রমণের দিন। গৃহবন্দী সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিসের নজর এড়িয়ে মধ্যরাতে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে বেড়িয়ে পড়লেন। ১৯৪৫ - অ্যাডলফ হিটলার ব্যাঙ্কারে অবস্থান গ্রহণ করেন। ১৯৫৬ - মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ফিলিস্তিনকে মুক্ত করার ঘোষণা দেন। ১৯৬৬ - নাইজেরিয়ায় সামরিক শাসক জেনারেল আগুইয়ির ক্ষমতাগ্রহণ। ১৯৬৯ - প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের দুটো নভোযানের প্রথমবার সংযোগ সম্পাদিত হয়। সংযুক্ত হওয়ার পর এ দুটো নভোযান মহাশূন্যে আরও ৪ ঘণ্টা পরিভ্রমণ করে। ১৯৭০ - গাদ্দাফি লিবিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় নেপাল। ১৯৭৩ - যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা। ১৯৭৫ - পর্তুগাল অ্যাংগোলার স্বাধীনতা স্বীকৃতি দেয়। ১৯৭৯ - প্রচণ্ড গণবিক্ষোভের মুখে শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভী ইরান ত্যাগ করেন। ১৯৮২ - ৪৫০ বছর বিচ্ছিন্ন অবস্থা থাকার পর ভানটিকান আর ব্রিটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ - ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্সের প্রথম বৈঠক হয়। ১৯৮৭ - নেপালের কাঠমন্ডুতে সার্ক সচিবালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ - পারস্য উপসাগরীয় যুদ্ধ: আমেরিকা ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করে। ১৯৯৬ - সিয়েরা লিওনে অভ্যুত্থান: সামরিক শাসক ক্যাপ্টেন ভ্যালেইন্টন অপসারিত। ২০০০ - রিকার্ডো লাগোস চিলির প্রথম সমাজবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০১ - কঙ্গোর প্রেসিডেন্ট লুরান্ট কাবালা নিজ দেহরক্ষির হাতে নিহত হন। ২০০২ - জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে ওসামা বিন লাদেন, আল-কায়েদা এবং অবশিষ্ট তালেবান সদস্যদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি এবং সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয়। ২০০৬ - আফ্রিকার প্রথম দেশ হিসেবে লাইবেরিয়ায় নারী প্রেসিডেন্ট অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৮৫৫ - গোবিন্দচন্দ্র দাস, এক বাঙালি স্বভাব কবি। ১৮৬৮ - খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং বিশিষ্ট পণ্ডিত হীরেন্দ্রনাথ দত্ত। ১৮৭৪ - রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি। ১৮৮৮ - ড. প্রিয়দারঞ্জন রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ। ১৯০১ - সুকুমার সেন, ভারতীর বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ। ১৯০১ - চপলাকান্ত ভট্টাচার্য, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক। ১৯১০ - রামকৃষ্ণ বিশ্বাস, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। ১৯১৯ - মোঃ মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। ১৯৩১ - সুভাষ মুখোপাধ্যায় (চিকিৎসক), ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক। ১৯৩৩ - সুসান সোনটাগ, খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক। ১৯৪০ - চিন্ময় রায়, বাঙালি চলচ্চিত্র অভিনেতা। ১৯৮৭ - কাব্য বিশ্বনাথন, ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক। >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৯১৫ - খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব। ১৯২৪ - রাজা প্যারীমোহন মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ। ১৯৩৮ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। ১৯৪২ - ক্যারল লমবার্ড, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৬১ - খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক। ১৯৮৯ - চপলাকান্ত ভট্টাচার্য, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক। ২০০১ - লরেন্ট কাবিলা, কঙ্গো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। ২০০১ - নেপালের যুবরাজ দীপেন্দ্র কর্তৃক রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব ও রানী ঐশ্বর্য সহ ১১ জন বন্দুকের গুলিতে নিহত হন। ২০১৮ - শাম্মী আখতার, বাংলাদেশি সংগীতশিল্পী। ২০২১ - নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করার জন্য অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’র কিংবদন্তি প্রযোজক, যুক্তরাষ্ট্রের বিখ্যাত রকস্টার ও প্রযোজক ফিল স্পেক্টর। ২০২২ - শাঁওলি মিত্র, বাংলা থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রী। ২০২২ - ভারতের কিংবদন্তি কত্থক শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। ছুটি ও অন্যান্য : আন্তর্জাতিক গরম ও মশলাদার খাবার দিবস ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |