শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম

শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

সারা দেশের শীত নিয়ে পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে আবার কখনো অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে নদী অববাহিকায় কুয়াশার দাপট থাকতে পারে। পাশাপাশি তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিনেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে। পরবর্তী দুই দিন অর্থাৎ শনি ও রবিও এমন তাপমাত্রা বিরাজ করতে পারে।

পরদিন সোমবার সারা দেশে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর দিনে সামান্য কমতে পারে। এ ছাড়া মঙ্গলবার সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে, আজ শুক্রবার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া আরো জানায়, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

এদিকে সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]