|
১৭ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ১৭ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। >> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১২৫৮ - মঙ্গোলরা বাগদাদ নগরী অধিকার করে ও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়। ১৫৮৪ - বোহেমিয়া গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। ১৫৯৫ - ফ্রান্সের চতুর্দশ হেনরিক প্লেন যুদ্ধ ঘোষণা করেন। ১৬০৫ - ডন কুইক্সোট প্রথম প্রকাশিত হয়। ১৮৪১ - বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছিল। ১৮৬৩ - ভার্জিনিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়। ১৮৯৩ - হাওয়াই প্রজাতন্ত্র ঘোষিত হয়। ১৯২৩ - পিকিং বিশ্ববিদ্যালয়ের কতৃর্পক্ষ অবৈধভাবে একজন বিপ্লবী বিক্ষককে গ্রেফতার প্রতিবাদে ছেই ইয়েন পেই পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ করেন। ১৯৪৫ - সোভিয়েত রাশিয়ার সেনা বাহিনী পোলান্ডের রাজধানী ওয়ারশকে জার্মান দখল থেকে মুক্ত করে। ইউরোপে যুদ্ধ শুরুর দিন থেকেই ওয়ারশতে যুদ্ধ আরম্ভ হয়। ১৯৪৫ - সোভিয়েত সেনারা অগ্রসর হলে জার্মান নাৎসি বাহিনী কুখ্যাত আউচভিচ কনসেনট্রেশন ক্যাম্প ত্যাগের সিদ্ধান্ত নেয়। ১৯৪৬ - জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন। ১৯৫৩ - ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর কবর নাটক রচনা শেষ হয়। ১৯৫৯ - সেনেগাল ও ফরাসি সুদান একীভূত হয়ে মালি ফেডারেল স্টেট গঠন করে। ১৯৬১ - কঙ্গোর জননায়ক প্যাট্রিস লুমুম্বা নিহত হন। ১৯৬৬ - স্পেনের কাছে ভূমধ্যসাগরের আকাশে মার্কিন বি-ফিফটি টু বম্বারের সঙ্গে কেসি-ওয়ান থ্রি ফাইভ জেট ট্যাংকারের সংঘর্ষ হয়। ১৯৭০ - পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ১৯৮৭ - দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা ‘সার্ক’ সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয়। ১৯৯১ - পঞ্চম হ্যারল্ড নরওয়ের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধে অপারেশন ডেসার্ট হার্ট শুরু হয়। ইরাক এদিন ৮টি স্কাড ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করে। ১৯৯৫ - জাপানের ওসাকা কোবে অঞ্চলে ভূমিকম্পে সাড়ে চার হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে ও বিপুল ক্ষয়ক্ষতি হয়। ২০০৮ - ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট ৩৮ লন্ডন হিথ্রো বিমানবন্দরে দুর্ঘটনায় পড়ে, যাতে প্রথম কোনো বোয়িং ৭৭৭ পুরোপুরি ধ্বংস হয়ে যায় কোনো প্রাণহানি ছাড়াই। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৫০৪ - পোপ চতুর্থ পায়াস। ১৭০৬ - মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাংকলিন। ১৮৬৩ - রুশ অভিনেতা, নাট্যকার ও পরিচালক কনস্তানতিন স্তানিস্লাভস্কি। ১৮৯৫ - স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বিজয়কুমার ভট্টাচার্য। ১৯০৯ - আশুতোষ ভট্টাচার্য, বিশিষ্ট বাংলা সাহিত্য ও লোকসংস্কৃতি গবেষক ও অধ্যাপক। ১৯১৩ - রাডার যন্ত্রের পুরোধা স্যার অ্যাডওয়ার্ড ফেনিশি। ১৯৩০ - বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক ক্ষেত্র গুপ্ত। ১৯৩৩ - প্রিন্স সদরউদ্দিন আগা খান। ১৯৪২ - বিশ্ববিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। ১৯৪৫ - ভারতীয় কবি, গীতিকার এবং স্ক্রিপ্ট রাইটার জাভেদ আখতার। ১৯৫৩ - ভারতীয় গায়ক, গীতিকার এবং চিত্রপরিচালক অঞ্জন দত্ত। ১৯৬২ - কানাডীয় বংশোদ্ভুত মার্কিন অভিনেতা জিম ক্যারি। >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৫৯৮ - রাশিয়ার জার প্রথম ফিয়োডর। ১৮৯১ - রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম গৃহীভক্ত রামচন্দ্র দত্ত ঠাকুর। মার্কিন ইতিহাসের জনক জর্জ ব্যানক্রাফ্ট। ১৮৯৩ - যুক্তরাষ্ট্রের ১৯তম প্রেসিডেন্ট রাদারফোর্ড বি. হেইজ্। ১৯৩০ - ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী গওহর জান। ১৯৪০ - ভারতে ফুটবল খেলার জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। ১৯৬১ - কঙ্গোর সাবেক প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা। ১৯৭৬ - ইতালীয় চলচ্চিত্র পরিচালক ও লেখক লুকিনো ভিসকেন্তি। ১৯৭৮ - শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক মুজাফফর আহমদ চৌধুরী। ২০০৩ - ভারতীয় বাঙালি সংগীতশিল্পী সমরেশ রায়। ২০১০ - ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ২০১১ - বাংলা চলচ্চিত্র, থিয়েটার এবং বাঙালি লোকনাট্যের ভারতীয় বাঙালি অভিনেত্রী গীতা দে। ২০১৪ - ভারতীয় বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেন। ২০১৫ - বাঙালি গীতিকার গোবিন্দ হালদার। ২০২২ - ভারতীয় বাঙালি লেখক মিহির সেনগুপ্ত। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |