জাবিতে বিষয় পছন্দক্রম ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে কাল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম

জাবিতে বিষয় পছন্দক্রম ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে কাল

জাবিতে বিষয় পছন্দক্রম ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে কাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিষয় পছন্দক্রম ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল ১৮ জানুয়ারি। এই কার্যক্রম চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মোট তিনটি ধাপে। প্রকাশিত ভর্তি সংক্রান্ত সময়সূচি ও নির্দেশিকা অনুযায়ী, প্রথম ধাপে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

‘এ’, ‘বি’, ‘সি’, ‘সি-১’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহ এবং আইবিএ-জেইউতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিটে আসন সংখ্যার দশ গুণের মধ্যে অবস্থানকারী আবেদনকারীরা এই ফরম পূরণের সুযোগ পাবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে Bachelor (Honours) অপশনে ক্লিক করে অনলাইনে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম ফরম পূরণ না করলে সংশ্লিষ্ট আবেদনকারীকে ভর্তি প্রক্রিয়ায় কোনোভাবেই বিবেচনা করা হবে না। তাই উত্তীর্ণ শিক্ষার্থীদের সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]