|
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন নিরাপত্তা ফিচার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন নিরাপত্তা ফিচার জিও নিউজের প্রতিবেদনে জানা যায়, এই ফিচারের মাধ্যমে অভিভাবক বা অভিভাবিকারা সন্তানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারবেন। এতে নজরদারি নয়, বরং নিরাপত্তা ও গোপনীয়তার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। যেভাবে কাজ করবে প্যারেন্টাল কন্ট্রোল প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ প্রথমবারের মতো একটি দুই স্তরের অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করতে যাচ্ছে। এতে অভিভাবকের অ্যাকাউন্ট হবে প্রাথমিক (প্রাইমারি) এবং শিশুর অ্যাকাউন্ট হবে সেকেন্ডারি। প্রথমে অভিভাবকের অ্যাকাউন্ট থেকে একটি বিশেষ লিংক তৈরি করা হবে। আর সেই লিংকের মাধ্যমে শিশুর অ্যাকাউন্ট অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে। সংযোগ নিশ্চিত হওয়ার পর অভিভাবকেরা একটি ড্যাশবোর্ডের মাধ্যমে সন্তানের অ্যাকাউন্টের নির্দিষ্ট গোপনীয়তা ও নিরাপত্তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। কোন বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যাবে এই প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে অভিভাবকেরা ঠিক করতে পারবেন— সন্তানের প্রোফাইল ছবি কারা দেখতে পারবে ‘লাস্ট সিন’ বা সর্বশেষ অনলাইন থাকার তথ্য ‘অ্যাবাউট’ তথ্য কারা দেখতে পাবে শুধু সংরক্ষিত নম্বর থেকেই তারা বার্তা বা কল পাবে গ্রুপ চ্যাটে যুক্ত করতে পারবে কেবল সংরক্ষিত পরিচিতরাই। এসব ফিচার যুক্ত করার ফলে অপরিচিত ব্যক্তি, প্রতারক বা সন্দেহজনক যোগাযোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু হলেও অ্যাপটির অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন ব্যবস্থা বহাল থাকবে। অর্থাৎ, শিশুদের ব্যক্তিগত বার্তার বিষয়বস্তু অভিভাবক বা হোয়াটসঅ্যাপ কেউই দেখতে পারবে না। অভিভাবকেরা শুধু অ্যাকাউন্ট ব্যবহারের সাধারণ তথ্য ও নিরাপত্তা সেটিংসই নিয়ন্ত্রণ করতে পারবেন। ফিচারটি এখনও কাজ চলছে। জানা গেছে প্রথমে কিছু নির্বাচিত বাজারে ধাপে ধাপে এই সুবিধা চালু হতে পারে। যদিও হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেনি, তবে ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই ফিচারটি ব্যবহারকারীদের হাতে পৌঁছাতে পারে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |