বেগম জিয়ার স্মরণে গোবিন্দগঞ্জে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম

বেগম জিয়ার স্মরণে গোবিন্দগঞ্জে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা

বেগম জিয়ার স্মরণে গোবিন্দগঞ্জে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় পৌরসভার পুরাতন বন্দর এলাকায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ।

গোবিন্দগঞ্জ পুরাতন বন্দর বারোয়ারী দুর্গা মন্দির ও কেন্দ্রীয় নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত এই প্রার্থনা সভায় সনাতনী সম্প্রদায়ের বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁর বিদেহী আত্মার শান্তি ও পরিবারের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ আরাধনা ও প্রার্থনা করা হয়।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দেবাশীষ কুমার চাকী কাজলের সভাপতিত্বে এবং পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব সুজন মহন্তের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব গোবিন্দ কুমার দাস, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক জিতু ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]