ভুয়া ভূমি কাগজে প্রতারণা রোধে সতর্কতা, ‘ভূমি’ অ্যাপ ব্যবহারের আহ্বান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম

ভুয়া ভূমি কাগজে প্রতারণা রোধে সতর্কতা, ‘ভূমি’ অ্যাপ ব্যবহারের আহ্বান

ভুয়া ভূমি কাগজে প্রতারণা রোধে সতর্কতা, ‘ভূমি’ অ্যাপ ব্যবহারের আহ্বান

ভূমিসেবা সিস্টেমের নামে ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে প্রতারণার ঘটনায় সাধারণ নাগরিকদের সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়। নকল কাগজপত্র শনাক্ত ও নিরাপদ ভূমি সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের নিজস্ব ‘ভূমি’ (Bhumi) অ্যাপ ব্যবহার করে কেবলমাত্র কিউআর কোড যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

এতে বলা হয়, ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে দাখিলা, খতিয়ান ও ডিসিআরের মতো কিউআর কোড সংযুক্ত করে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র নকল বা ভুয়া দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি করে সাধারণ নাগরিকদের প্রতারিত করছে। 

এ ধরনের কর্মকাণ্ড প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতি মোকাবিলায় এবং সাধারণ নাগরিকদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় থেকে একটি মোবাইল অ্যাপ ‘ভূমি’ চালু করা হয়েছে (Android Link: https://land.gov.bd/bhumi_android এবং iOS Link: https://land.gov.bd/bhumi_ios)।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অ্যাপে কিউআর কোড যাচাইকরণ ফিচার ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআরে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট তথ্যের সঠিকতা যাচাই করুন এবং ‘ভূমি’ অ্যাপ ছাড়া অন্য কোনো কিউআর স্ক্যানার ব্যবহার করা থেকে বিরত থাকুন।

কিউআর কোড যাচাইয়ের সময় কোনো ধরনের অস্পষ্টতা, ত্রুটি বা সমস্যা পরিলক্ষিত হলে অথবা প্রদর্শিত তথ্য নকল বা ভুয়া বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া বা নকল দাখিলা, খতিয়ান কিংবা ডিসিআর প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বা এসব ভুয়া ডকুমেন্ট প্রস্তুত বা ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]