সরিষা চাষে হরিপুরে নতুন রেকর্ড
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম আপডেট: ১৮.০১.২০২৬ ৫:২৪ পিএম

সরিষা চাষে হরিপুরে নতুন রেকর্ড

সরিষা চাষে হরিপুরে নতুন রেকর্ড

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ৬টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে। মাঠে মাঠে শুধু সরিষা ফুলের হলুদের সমারোহ। ভালো ফলনের আশা কৃষকদের। হরিপুর উপজেলা এবছর সরিষার চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪২শ’ হেক্টর, কিন্তু তা ছড়িয়ে আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর। কৃষি অফিস সূত্র এতথ্য জানিয়েছে।

হরিপুর উপজেলায় গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর। গত বছরকে ছাড়িয়ে এ বছর বেশি আবাদ হয়েছে ১ হাজার ৪৮০ হেক্টর। 

রনহাট্রা গ্রামের কৃষক বেলাল বলেন, আমি এবার ৩ বিঘা জমিতে সরিষার চাষাবাদ করেছি। ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের কৃষক মো. জহুরুল ইসলাম বলেন, ৪ বিঘা জমিতে সরিষা চাষাবাদ করেছি। সরিষার ক্ষেত ভালো হয়েছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সরিষা গাছে বেশ ফুল ও ফল হয়েছে। আশা করি ভালো ফলন পাবো। সরিষা তোলার পর ওই জমিতে ধান রোপণ করবো।
কৃষক ফিরোজ তালুকদার বলেন, আমি দুই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। ওই সরিষা দিয়ে আমি সারা বছর পরিবারের তেলের চাহিদা পূরণ করবো।

হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর বলেন, এবছর আবহাওয়া ভালো থাকায় এ উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর। গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর, সে অনুযায়ী এ বছর ১ হাজার ৪৮০ হেক্টর বেশি আবাদ হয়েছে। ৪ হাজার ৯৫০ হেক্টরের মধ্যে বারী ১৪ সরিষার ৩২ বিঘা প্রণোদনা প্লট, বারী ১ হাজার ৪২০ ও বীনা ১১ জাতের ৩ হেক্টর প্রদর্শনী প্লট রয়েছে।

তিনি আরও জানান, এ বছর প্রতি হেক্টরে ফলন ধরা হয়েছে ১.৫ মেট্রিক টন। কম খরচে কম সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জনকারী ফসল হওয়ায় সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।



ডেল্টা টাইমস্/জহুরুল ইসলাম (জীবন)/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]