|
২৩২ প্রতিষ্ঠানকে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দিতে চিঠি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ২৩২ প্রতিষ্ঠানকে ২ লাখ টন চাল আমদানির অনুমতি দিতে চিঠি রোববার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, খাদ্য অধিদফতরের তথ্য অনুযায়ী সরু চালের বাজার দর বাড়ার প্রবণতা সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি ও মোটা চালের বাজার দর আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের দাম বাড়ার প্রবণতার মতো মাঝারি ও মোটা চালের বাজার দরও বাড়তে পারে। এ ক্ষেত্রে বাজার অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ২৩২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ মেট্রিক টন (সর্বোচ্চ ৫ শতাংশ ভাংগাদানা বিশিষ্ট) সিদ্ধ চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। চাল আমদানি শর্তে বলা হয়েছে, বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ১০ মার্চের মধ্যে সব চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি ইস্যু/জারি করা যাবে না। আমদানি করা চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না। আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |