সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম

সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় শীতের তীব্রতা কমাতে মানবিক উদ্যোগ হিসেবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। 

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার দুস্থ ও অসহায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে শীতবস্ত্র পেয়ে খুশি হন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল লতিফুল বারী। এছাড়া জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সহকারি পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়া প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীতবস্ত্র (কম্বল) নিতে আসা সাইমা বেগম বলেন, আমাদের এলাকায় শীত একটু বেশি। খবর পেয়ে আজ এখানে কম্বল নিতে এসেছি। এতে আমি খুবই খুশি। দোয়া করি আল্লাহ বিজিবিকে আরও সফল করুন।

দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, আপনাদের সীমান্ত এলাকায় হিলিতেই সীমান্ত ব্যাংক রয়েছে। এখানে আপনি ডিপিএসসহ বিভিন্ন লেনদেন করতে পারবেন। এই ব্যাংকটি আমাদের বিজিবি পরিচালিত, তাই সীমান্ত ব্যাংকের প্রতি আপনাদের বিশ্বাস ও আস্থা রাখা উচিত।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]