ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিএনপির
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম আপডেট: ১৮.০১.২০২৬ ৭:২১ পিএম

ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিএনপির

ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিএনপির

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন, তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
 
মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে যে পোস্টাল ব্যালট পৌঁছানো হয়েছে, সেই ব্যালট পেপার ত্রুটিপূর্ণ। এ ব্যালট পেপার বিশেষ দলকে সুবিধা দেয়ার জন্য, এটি পরিবর্তনের জন্য বলেছি আমরা।
 
মির্জা ফখরুল আরও বলেন, আমরা মনে করি, নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে। প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট পেপার দেয়ার কথা বলা হয়েছে।
 
জামায়াতের নির্বাচনী সংযোগ নিয়ে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এনআইডি, বিকাশ নাম্বার, মোবাইল নম্বর সংগ্রহ করেছে তারা। যা সরাসরি আচরণবিধি ভঙ্গ-এ অভিযোগও করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তারা প্রচারণা চালানোর অভিযোগ করেছি।
 
এছাড়াও ভোটারদের এলাকা পরিবর্তন করে ঢাকায় এলাকা ভেদে ভোটার করা হয়েছে। কারা স্থান পরিবর্তন করেছেন, তাদের তালিকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
 
তিনি আরও বলেন, যেসব নির্বাচন কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে বলা হয়েছে।  
 
আমরা মনে করি এই কমিশন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে যেগুলো ত্রুটি আছে সেগুলো সমাধান করবে তারা-এমনটাই বিশ্বাস আমাদের। 

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]