|
‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানার বিরুদ্ধে চিঠি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানার বিরুদ্ধে চিঠি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে গত শনিবার এ চিঠি পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এদিকে নির্বাচন সংশ্লিষ্টদেরকে ঈঙ্গিত করে ৫ আগস্টের কথা মনে রাখতে বলেছেন রুমিন ফারহানা। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালীকচ্ছে মত বিনিময়কালে বলেন, 'আশা করি প্রশাসন, পুলিশ, কমিশন, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কাউকে ডান চোখ, কাউকে বাম চোখে দেখবেন না। আপনাদেরকে ৫ আগস্টের কথা মনে রাখতে হবে। নিরপেক্ষতা না থাকলে সারা বাংলাদেশে যেমন ৫ আগস্ট হয়েছিলো তেমনিভাবে যেকোনো আসনে ৫ আগস্ট ঘটতে পারে।' চিঠিতে অভিযোগ করা হয়, সরাইলের ইসলামাবাদ গ্রামে পেন্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমনাত্মকভাবে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন এবং আঙ্গুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন। চিঠিতে আরো অভিযোগ করা হয়, এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও'র একটি লিঙ্ক উল্লেখ করা হয়। অবশ্য রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুল প্রদর্শনের অভিযোগ অস্বীকার করেছেন। এ প্রতিবেদককে তিনি বলেন, 'প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সভা থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেওয়ার বিষয়টি বলতে গিয়ে 'এইরকম' দেখায় বলেছি। আশা করি প্রশাসন কারো পক্ষ নিবে না।' ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |