|
১৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ১৯ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। >> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৮২৫ - রায়ত বিদ্রোহের এক পর্যায়ে শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়। ১৮৩৯ - ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দর নগরী এডেন দখল করে। ১৮৪০ - নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকা উপকূল আবিষ্কার করেন। ১৮৫৯ - ফ্রান্স সারদিনিয়া জোটের চুক্তি স্বাক্ষর হয়। ১৮৮৩ - টমাস এডিসন, প্রথমবারের মত তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন। ১৮৯৩ - ইবসেনের নাটক দ্য মাস্টার বিল্ডার প্রথম মঞ্চস্থ হয়। ১৯১৫ - ব্রিটেনের উপর প্রথম বিমান হামলা চালানো হয়। ১৯২৬ - মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। ১৯৪২ - জার্মান সার্মা দখল করে। ১৯৬৬ - ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৭৫ - ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়। ১৯৭৯ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা হজরত ইমাম খোমেনী (রহ) স্বদেশে প্রত্যাবর্তনের ঘোষণা প্রদান করেন। ১৯৮১ - ইরানে জিম্মিসঙ্কট: ১৪ মাস বন্দীদশায় কাটানোর পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের চুক্তির পরিপ্রেক্ষিতে ৫২ মার্কিন নাগরিকের মুক্তিলাভ। ১৯৮৩ - Apple Inc. প্রথমবারের মত পার্সোনাল কম্পিউটার এ গ্রাফিকাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়। ১৯৮৬ - প্রথমবার আইবিএম কম্পিউটার পিসি ভাইরাস পাওয়া যায়,যা তৈরি করেছিল দুইজন পাকিস্তানি নাগরিক। ১৯৮৮ - চীনে বিমান দুর্ঘটনায় ১০৮ জনের মৃত্যু হয়। ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধ, ইরাক ইসরায়েলে দ্বিতীয় স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ জন আহত হয়। ১৯৯৩ - চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াজাতিসংঘে যোগ দেয়। ১৯৯৭ - দীর্ঘ ৩১ বছর পর প্যালেস্টাইনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত প্রথম প্যালেস্টাইনে পা রাখলে তাকে বীরোচিত সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ২০০৬ - নাসার নামবিহীন একটি স্পেসক্রাফট প্লুটো যাবার পথে ব্লাস্ট হয়। ২০১২ - হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড এফবিআই বন্ধ করে দেয়। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৭৩৬ - জেমস ওয়াট, স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী। ১৭৯৮ - অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী। ১৮০৯ - এডগার অ্যালান পো, মার্কিন লেখক। ১৮১৩ - হেনরি বেসিমা, বিজ্ঞানী, লোহা গলানো চুল্লির উদ্ভাবক। ১৮২২ - যদুনাথ পাল,খ্যাতনামা মৃৎশিল্পী। ১৮৯২ - সুরেন্দ্র লাল দাশ, সঙ্গীতশিল্পী। ১৯২০ - পেরেজ দ্য কুয়েলার, জাতিসংঘের পঞ্চম মহাসচিব। ১৯২২ - আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়। ১৯৩১ - ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। ১৯৩৫ - সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার। ১৯৩৬ - জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনা প্রধান ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ১৯৫৯ - ডেনিস কুপার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং প্রোগ্রামার। >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৮৮৬ - রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা । ১৯০৫ - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক। ১৯২৪ - সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক। ১৯২৬ - দ্বিজেন্দ্রনাথ ঠাকুর,বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক। ১৯২৭ - স্যার কৈলাসচন্দ্র বসু,ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক। ১৯৫৪ - থিওডর কালুজা, জার্মান গণিতবিদ এবং পদার্থবিদ। ১৯৬৬ - মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী। ১৯৭৮ - বিজন ভট্টাচার্য, বাঙালি নাট্যব্যক্তিত্ব। ১৯৯২ - মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি গায়ক ও সুরকার। ২০০২ - ভাভা, ব্রাজিলীয় ফুটবলার। ২০০৪ - ডেভিড হুকস, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার। ২০১৯ - অতীন বন্দ্যোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক। ২০২০ - সুনন্দা পট্টনায়ক, গোয়ালিয়ার ঘরানার ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। ২০২১ - বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু। ২০২২ - বাংলাদেশের স্পাই থ্রিলার জগতে জনপ্রিয়তম চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী। প্রভাত চৌধুরী, ভারতীয় বাঙালি পোস্ট-মডার্ন কবি। ছুটি ও অন্যান্য : জাতীয় ভোক্তা অধিকার দিবস (বাংলাদেশ)। জাতীয় শিক্ষক দিবস (বাংলাদেশ)। ককবরক দিবস (ত্রিপুরা, ভারত) জাতীয় পপকর্ন দিবস ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |