|
আগামী শুক্রবার থেকে তাপমাত্রা কমার আভাস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আগামী শুক্রবার থেকে তাপমাত্রা কমার আভাস সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আফরোজা সুলতানা আরও জানিয়েছেন, আগামী শুক্র ও শনিবার (২৩-২৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে। তবে শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। যদিও শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |