|
ঘৃণা-বিদ্বেষ বন্ধ, নীতি বদল নারীর সম অধিকার নিশ্চিত করতে হবে
নিজস্ব প্রতিবেদক:
|
![]() ঘৃণা-বিদ্বেষ বন্ধ, নীতি বদল নারীর সম অধিকার নিশ্চিত করতে হবে সোমবার (১৯ জানুয়ারি) ধানমন্ডি রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় এসব কথা বলেন তারা। নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তৃণমূল নারী নেত্রী, কমিউনিটি ফোরামের প্রতিনিধি, যুব সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমী বলেন, শুধু যুদ্ধ বা যুদ্ধ পরবর্তী সময় নয়, নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হন তাদের নিজ পরিবারে। তাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত ১৩২৫ রেজল্যুশন একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে প্রথমবারের মতো শান্তি ও নিরাপত্তা রক্ষায় জেন্ডার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগে নারীর ওপর বিরূপ প্রভাব মোকাবিলায় নারীর সার্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব এবং সরকারের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার লক্ষ্য, অগ্রাধিকার ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণকারীদের জ্ঞান ও বোঝাপড়া বৃদ্ধি করা। এ বিষয়ে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও কমিউনিটি নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ ছাড়া এর কার্যকর বাস্তবায়ন সম্ভব নয়। যে কোনো পরিস্থিতিতে নারীর প্রতি ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারণা বন্ধ করতে হবে, সাইবার ক্রাইম রোধ করতে হবে এবং নারীর প্রতি বৈষম্যপূর্ণ আইন ও নীতি বাতিল করে সম অধিকারভিত্তিক আইন প্রণয়ন করতে হবে। কর্মশালাটি পরিচালনা করেন নাসরিন বেগম। দিনব্যাপী কর্মশালায় উপস্থাপনা, উন্মুক্ত আলোচনা, দলগত কাজ ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা নারী, শান্তি ও নিরাপত্তার স্থানীয়করণের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা ও সচেতনতা কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। ডেল্টা টাইমস্/সিআর/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |