|
বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
|
|
বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক জনবানীর ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ![]() বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে দৈনিক জনবানী পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি এনামুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার সভাপতি উৎপল মালাকার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন, সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়ক রঞ্জন কুমার দে, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সরোয়ার জাহান, আনন্দ টেলিভিশনের প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ, এনটিভি অনলাইন প্রতিনিধি জাহিদ হাসান, প্রতিদিনের কাগজের জাহিদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক জনবানী দীর্ঘ ৩৫ বছর ধরে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে দৈনিক জনবানীর ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের অতিথিরা। ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |