|
২০ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ২০ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। >> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১২৬৫ - ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়। ১৭৫৭ - নবাব সিরাজ-উদ-দৌলা হুগলি আক্রমণ করেন। ১৮১৭ - কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয়। ১৮৪১ - হংকং ব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয়। ১৮৭০ - বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়। ১৮৯২ - আমেরিকার স্প্রিংফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়। ১৯০৫ - দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের প্রিমিয়ার খনিতে পৃথিবীর সবচেয়ে বড় হীরা পাওয়া যায়।যার ওজন ছিল ৩.১০৬ ক্যারট। ১৯২৫ - ব্রিট্রেন ও চীনের পিকিং চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৩৪ - আলোকচিত্র এবং ইলেকট্রনিকস্ কোম্পানী হিসেবে ফুজিফিল্ম কোম্পানীর যাত্রা শুরু। ১৯৪৪ - বার্লিনে ব্রিটেন ২,৩০০ টন বোমা নিক্ষেপ করে। ১৯৪৮ - মোহনদাস করমচাঁদ গান্ধী প্রাণে বেঁচে যান এবং হত্যার চেষ্টাও হয়। ১৯৫৫ - চীন-আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ - ইরাকের প্রেসিডেন্ট আরেফ ক্ষমতাচ্যুত হন; আর বারেকের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। ১৯৬৯ - তৎকালীন পূর্ব-পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) পুলিশ কর্তৃক আমানুল্লাহ আসাদুজ্জামান নিহত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য এ ঘটনাটি বেশ প্রভাব বিস্তার করেছিল বলে ইতিহাসবেত্তাদের ধারণা। শহীদ আসাদকে ঘিরেই বাংলাদেশের আধুনিক কবি শামসুর রাহমান রচনা করেছেন আসাদের শার্ট কবিতাটি। ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় বার্বাডোস। ১৯৮১ - মাদার টেরিজা ঢাকা আগমন করেন। ১৯৮৬ - লেসোথোর প্রধানমন্ত্রী লিয়াবুয়া ক্ষমতাচ্যুত হন। ১৯৮৯ - নগরবাড়ী ঘাটে ফেরি দুর্ঘটনায় অভিনেত্রী টীনা খানসহ বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের ব্যতিক্রমী নক্ষত্র আলমগীর কবির মৃত্যুবরণ করেন। ১৯৮৯ - জর্জ বুশ যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৯১ - সুদানে শরিয়া আইন জারি হয়। ১৯৯২ - চীন-বেলারুস কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ - বিল ক্লিনটনের যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৯৫ - তাজমহলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষাকল্পে ৮৪ টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ১৯৯৭ - ক্লিনটনের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়। ১৯৯৭ - বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়। ১৯৯৯ - ইন্টারনেট ব্যবহার বিশেষ করে সাইবার ক্যাফেতে ইন্টারনেট সেবার ওপর চীনা সরকারের বিধিনিষেধ আরোপের খবর ফাঁস হয়। ২০০১ - ঢাকার পল্টনে সিপিবি’র মহাসমাবেশে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৯ জন নিহত হয়। ২০০৪ - তিনগিরিখাত প্রকল্পের জলাধারে যথাযথভাবে পানি মজুদ রাখার সুবিধার জন্য প্রথমবার বিস্ফোরণ সাফল্যের সঙ্গে শেষ হয়। ২০০৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম এবং প্রথম আফ্রো-আমেরিকান রাষ্ট্রপতি হিসেবে বারাক ওবামার শপথ গ্রহণ। ২০২১ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে জোসেফ আর বাইডেন এর শপথ গ্রহণ। ২০২১ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯তম উপ রাষ্ট্রপতি হিসেবে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস এর শপথ গ্রহণ। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ২২৫ - রোমান সম্রাট তৃতীয় গরডিয়া জন্মগ্রহণ করেন। ১০২৯ - সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ও সেলজুক এর প্রপৌত্র আল্প আরসালান (আসল নাম মুহাম্মদ বিন দাউদ চাঘরাই) জন্মগ্রহণ করেন। ১৫৭৩ - জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও অধ্যাপক সাইমন মারিয়াস জন্মগ্রহণ করেন। ১৮৭৩ - ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, ডেনীয় ঔপন্যাসিক, কবি এবং প্রাবন্ধিক। ১৯০২ - বিপ্লবী তুর্কী কবি নাজিম হিকমত জন্মগ্রহণ করেন। ১৯২০ - ইতালীর প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ফেদেরিকো ফেল্লিনি জন্মগ্রহণ করেন। ১৯২১ - স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়। স্প্যানিশ ফুটবলার টেলমো জারা জন্মগ্রহণ করেন। ১৯২৭ - লেখক আবদুস সাত্তার জন্মগ্রহণ করেন। ১৯৩১ - নোবেল বিজয়ী আমেরিকান পদার্থবিদ ডেভিড মরিস লী জন্মগ্রহণ করেন। ১৯৪৮ - রতন থিয়াম ভারতীয় নাট্যকার ও নাট্যপরিচালক। ১৯৪৯ - ইয়োরান প্যাশন, সুইডেনের প্রধানমন্ত্রী। ১৯৫৬ - আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক বিল মাহের জন্মগ্রহণ করেন। ১৯৭০ - ইংরেজ কৌতুকাভিনেতা, গায়ক, গীতিকার ও গিটারিস্ট মিটচি বেন জন্মগ্রহণ করেন । ১৯৮১ - ওয়েন হারগ্রিভস, একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। ১৯৮৭ - হাফিজ খান, সফটওয়্যার ডেভেলাপার এবং প্রোগ্রামার. ১৯৮৮ - স্প্যানিশ ফুটবলার জেফফ্রেন সুয়ারেজ জন্মগ্রহণ করেন। >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ৮২০ - শাফেঈ মাযহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম শাফেঈ (রহ.) মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ফিলিস্তিনি পণ্ডিত ও আইনজ্ঞ। ০৮৪২ - বাইজেন্টাইন সম্রাট থিওফিলাস মৃত্যুবরণ করেন। ১৯০০ - ব্রিটেনের বিখ্যাত লেখক, কবি, সাহিত্য সমালোচক ও শিল্পী জন রাসকিন মৃত্যুবরণ করেন। ১৯০১ - বেলজিয়ামের বিশিষ্ট আবিষ্কারক ও পদার্থবিজ্ঞানী জেনোবে গ্রাম ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯০৪ - সূর্যকুমার সর্বাধিকারী, প্রখ্যাত চিকিৎসক ও ফ্যাকাল্টি অব মেডিসিনের প্রথম ভারতীয় ডিন ও মানবতাবাদী ব্যক্তিত্ব । ১৯৫৪ - ইংরেজ ক্রিকেটার ফ্রেড রুট মৃত্যুবরণ করেন। ১৯৬৯ - আমানুল্লাহ আসাদুজ্জামান, তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান: বাংলাদেশ) একজন শহীদ ছাত্রনেতা। ১৯৭৯ - ডেনিশ গায়ক ও গীতিকার গুস্টাভ ওয়িনক্লের মৃত্যুবরণ করেন। ১৯৮৪ - বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলার মৃত্যুবরণ করেন। ১৯৮৮ - পশতুন বংশোদ্ভূত ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রবাদপুরুষ সীমান্ত গান্ধী (আব্দুল গাফফার খান) মৃত্যুবরণ করেন। গ্রিক লেখক ডরা স্ট্রাটউ মৃত্যুবরণ করেন। ১৯৮৯ - ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী অনুশীলন সমিতির সভ্য, 'অনুশীলন সমিতির ইতিহাস' রচয়িতা জীবনতারা হালদার প্রয়াত হন। ১৯৯৩ - অড্রে হেপবার্ন, খ্যাতিমান মার্কিন অভিনেত্রী। ১৯৯৪ - স্যার আলেক্সান্ডার ম্যাথিউ বাজবি, একজন স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার। ২০০২ - রামেশ্বর নাথ কাও, ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর প্রতিষ্ঠাকালীন প্রধান পরিচালক। ২০১২ - কাজল কুমার গুপ্ত, বিশিষ্ট সমাজসেবী, সরকারি কর্মচারী। ২০১৩ - জাপানি কবি টয় শিবাটা মৃত্যুবরণ করেন। ২০২১ - বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী খালেদা শাহারিয়ার কবির। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |