|
মমতাজউদদীন আহমদের ৯২তম জয়ন্তী পালিত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() মমতাজউদদীন আহমদের ৯২তম জয়ন্তী পালিত অনুষ্ঠানে শুরুতে মমতাজউদদীন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর “মমতাজউদদীন আহমদ : কালের দগ্ধীভূত উত্তপ্ত কথাকার” প্রবন্ধ নিয়ে আলোচনা করা হয়। মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক, শিক্ষক, নাট্য সমালোচক জনাব আবু সাঈদ তুলু। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন নাট্য শিক্ষক ও নির্দেশক ড. আইরিন পারভীন লোপা, অভিনেতা-নির্দেশক জাহিদ রিপন, থিয়েটার সদস্য আরিফ রব্বানী। অনুষ্ঠানে রুশনি আরা সঙ্গীত পরিবেশন করেন সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে নাট্যাঙ্গনের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। থিয়েটারের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজাউল একরাম রাজু। অনুষ্ঠান সঞ্চলনা করেন প্রবীর দত্ত। পরিশেষে প্রবীর দত্ত সংকলিত ‘‘মমতাজউদদীন আহমদ ও কিছু অবিস্মরণীয় বাক্য” শিরোনামে আবৃত্তি করা হয়। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |