|
এই পেশায় হাঁটার ভঙ্গি থেকে চেহারা, সবকিছু নিয়েই মন্তব্য আসে: মালবিকা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() এই পেশায় হাঁটার ভঙ্গি থেকে চেহারা, সবকিছু নিয়েই মন্তব্য আসে: মালবিকা বাণিজ্যিক ছবিটির প্রস্তাব পাওয়াটা মালবিকার কাছে ছিল বিশেষ মুহূর্ত। তিনি জানান, অনেক দিন ধরেই প্রভাসের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল তার, তাই প্রস্তাবটা আসতেই আগ্রহ তৈরি হয়। তবে শুধু প্রভাস নন, চরিত্রটিও তাকে টেনেছিল। ‘ভৈরবী’ নামের এই চরিত্রে অভিনয়ের সুযোগ নিয়ে মালবিকা বলেন, ‘এই চরিত্রে করার মতো অনেক কিছু ছিল। বড় তারকার ছবিতে অনেক সময় নারী চরিত্র অ্যাকশন বা আলাদা করে কিছু করার সুযোগ পায় না। কিন্তু এখানে আমি নিজেই অ্যাকশন করেছি, এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’ বাণিজ্যিক ছবির দর্শকের কথা মাথায় রেখে অভিনয়ের ধরনেও তাকে আলাদা প্রস্তুতি নিতে হয়েছিল। অ্যাকশন দৃশ্যের জন্য প্রায় ১০ দিনের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। লাফ দেওয়া, দড়ি ব্যবহার করে আঘাত করার মতো জটিল স্টান্টের জন্য নিজেকে তৈরি করেছেন। প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তার মতে, এই ছবিতে প্রভাসকে দর্শক একেবারে অন্যভাবে দেখবেন। সাধারণত তাকে গম্ভীর চরিত্রে দেখা গেলেও, এখানে তিনি বেশ হাস্যরস করেছেন যা খুব উপভোগ্য। মালয়ালম ছবিতে মোহনলালের সঙ্গে কাজ করা যেমন তার স্বপ্নপূরণ ছিল, তেমনি প্রভাসের সঙ্গে কাজ করাটাও তার জন্য একেবারে আলাদা অভিজ্ঞতা। মালবিকা মনে করেন, এখন ভাষার সীমারেখা অনেকটাই মুছে গেছে; ভালো ছবি হলে দর্শক নিজেরাই তা খুঁজে নেন। শোবিজে সমালোচনা আর চাপ সামলানো যে সহজ নয়, তা অকপটে স্বীকার করেছেন মালবিকা। তিনি বলেন, ‘এই পেশায় চেহারা থেকে হাঁটার ভঙ্গি—সবকিছু নিয়েই মন্তব্য আসে। শুরুতে খুব কঠিন লাগত।’ তবে এখন তিনি জানেন কোন মতামত গুরুত্ব দেওয়া দরকার আর কোনটা উপেক্ষা করতে হয়। কাজের বাইরে পরিবার, ঘনিষ্ঠ বন্ধু, ভ্রমণ আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিই তার মানসিক প্রশান্তির উৎস। সবশেষে নিজের চরিত্র নিয়ে মালবিকা বলেন, ভৈরবী শক্ত কিন্তু মাটির সঙ্গে মিশে থাকা একজন নারী; যে ভালোবাসার মানুষের জন্য লড়াই করতে জানে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |