|
বিপিএলে টিকে থাকার লড়াই, রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বিপিএলে টিকে থাকার লড়াই, রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে স্বাভাবিকভাবেই শক্তিশালী একাদশ নিয়ে নেমেছে উভয় দল। সিলেট চার এবং রংপুর তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার ক্রিস ওকস ও স্যাম বিলিংস এই ম্যাচের আগে যোগ দেন সিলেটের স্কোয়াডে। এই দুজনকে জায়গা করে দিতে গিয়ে তাদের স্বদেশি ইথান ব্রুকস জায়গা হারিয়েছেন। সম্ভাবনাময় এই ক্রিকেটার সিলেটের আগের ম্যাচগুলোয় ব্যাটিং ও ফিল্ডিংয়ে ভালো ভূমিকা রেখেছিলেন। এ ছাড়া সিলেট টাইটান্সের একাদশে আরিফুল ইসলাম ও খালেদ আহমেদকে নেওয়া হয়েছে। ফলে ব্রুকস ছাড়াও বাদ পড়েছেন শহিদুল ইসলাম, রুয়েল মিয়া ও মুমিনুল হক। অন্যদিকে, রংপুর আগের ম্যাচে বিশ্রামে রাখা দুই তারকা মুস্তাফিজুর রহমান এবং কাইল মায়ার্সকে একাদশে ফিরিয়েছে। সিলেট একাদশ : তাওফিক খান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), আরিফুল ইসলাম, স্যাম বিলিংস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মঈন আলি, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ। রংপুর একাদশ : তাওহীদ হৃদয়, ডেভিড মালান, লিটন দাস (অধিনায়ক), কাইল মায়ার্স, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, নাহিদ রানা, আলিস ইসলাম ও মুস্তাফিজুর রহমান। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |