রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ২:৫৬ পিএম

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

দণ্ডবিধির ধারা ১২৪এ (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রিট আবেদনটি দায়ের করেন।

রিটে আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ আইন নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের রয়েছে। রাষ্ট্রদ্রোহীতার আইনটি একটি ঔপনিবেশিক আমলের আইন, যা মূলত স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে প্রণীত হয়েছিল এবং এটি একটি গণতান্ত্রিক সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

রিট আবেদনে আরও বলা হয়েছে, এই ধারা সংবিধানের অনুচ্ছেদ ৭, ২৬, ২৭, ৩১, ৩২ ও ৩৯ প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থি। এ কারণে ধারা ১২৪ কে সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করে এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]