|
মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেন। তিনি বলেন, সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবেন। নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। এ সময় জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |