গুরুত্বপূর্ণ-ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিক্যামেরা স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম

গুরুত্বপূর্ণ-ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিক্যামেরা স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ

গুরুত্বপূর্ণ-ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিক্যামেরা স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম এবং অন্তর্বর্তী সরকারের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি বলেন, অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সরকার বিশেষ বরাদ্দ দিলেও বাকি কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসন সিসিটিভির ব্যবস্থা করবেন। সেখান থেকে বরাদ্দ করা হবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নয়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকাকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ কিংবা একাধিক অংশে ভাগ করার চিন্তাভাবনা করছে সরকার।

তিনি আরও বলেন, দুটি অংশে আলাদা করা হলে কাজের গতি বাড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

শফিকুল আলম বলেন, ঢাকার আয়তনও ক্রমে বড় হচ্ছে। ঢাকা আগের সেই শহর নেই। নতুন একটি জরিপে দেখা গেছে, ঢাকা শহর এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে ল' অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করা খুবই কঠিন কাজ। শহরের অপরাধ নিয়ন্ত্রণ‌ কীভাবে সহজ ও সুন্দরভাবে করা যায়, সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে ডিএমপি উত্তর দক্ষিণ হবে নাকি একাধিক অংশে ভাগ করলে ভালো হবে, তা নিয়ে আলোচনা হয়।

শফিকুল আলম আরও বলেন, আগের মডেলে একসময় গুলশান ও মিরপুর পৌরসভা ছিল। সেই মডেল নিয়ে আলোচনা হয়। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]