হ্যাঁ ভোটে দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে: ধর্ম উপদেষ্টা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম

হ্যাঁ ভোটে দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে: ধর্ম উপদেষ্টা

হ্যাঁ ভোটে দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার বিগত তিনটি নির্বাচনের নামে প্রহসন করেছে। দেশের মানুষ ভোট দিতে পারেনি। এই প্রথম দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় সুনামগঞ্জের জাদুঘর প্রাঙ্গনে গণভোট বিষয়ক সচেতনতামূলক সভায় এসব কথা বলেন তিনি।
 
বক্তব্যে তিনি বলেন, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশের রাজনৈতিক সাংস্কৃতিতে  ইতিবাচক পরিবর্তন আসবে। দেশবাসী সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে মুক্তি পাবে। দেশে আর কোন স্বৈরশাসকের জন্ম হবে না।
 
তিনি আরও বলেন, ‘আমরা অতীতে দেখেছি ভোটকেন্দ্রে মাঠে ছাগল চড়ে বেরিয়েছে। এবার ভোটকেন্দ্রের মাঠে ছাগল চড়ে বেড়ানোর কোন সুযোগ নেই। ভোটারদের অংশগ্রহণে কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়ে উঠবে।’
 
ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা মনে করি ১২ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা-উপজেলা পর্যায়ে কোন সরকারি কর্মকর্তা যদি কোন দল বা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন এর উপযুক্ত প্রমাণসহ নির্বাচন কমিশনে অভিযোগ করবেন। নির্বাচন কমিশন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। 
 
জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধর্মমন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা। 

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]