শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ এএম

শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন

শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টিতে মোট ২৮টি বিভাগ রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত থেকে আলাদা বিবৃতিতে ক্লাস-পরীক্ষা বর্জন করতে থাকেন শিক্ষার্থীরা।

মধ্যরাতে সর্বশেষ বিভাগ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিবৃতি প্রকাশ করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। শাকসু নির্বাচন স্থগিত করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও আঞ্চলিক সংগঠন।

এদিকে গতকাল দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ শেষে সমাবেশে রাত সোয়া ৮টায় সব বিভাগের শিক্ষার্থীদেরকে ক্লাস-পরীক্ষা বর্জন করতে আহ্বান জানান আন্দোলনকারীরা।

বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন থেকে শাকসুর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]