|
গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: স্থানীয় সরকার উপদেষ্টা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক বছর আগ্রাসনের অধীনে ছিল। এ সময় বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, ভোট দিতে পারেনি। তাই দেশের জনগণের সম্মতির জন্য এ গণভোট। তাই জুলাই সনদের পক্ষে গণমানুষের সমর্থন চাচ্ছি, যাতে বাংলাদেশ শত-সহস্র বছর টিকে থাকবে। গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে।’ আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আদিলুর রহমান আরও বলেন, ‘‘জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, আয়না ঘর তৈরি না হয়। লুটপাট, বিদেশে টাকা পাচার না হয়। সেজন্য জুলাই সনদের পক্ষে, গণমানুষের পক্ষে ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সিল মেরে বাস্তবায়ন করুন। কেউ যেন বিভ্রান্ত করার সুযোগ না পায়। বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।’’ সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বশিরুল ইসলাম। ডেল্টা টাইমস/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |