|
মাইলস্টোন ট্রাজেডি: ৩৬ অপারেশনের পর ঘরে ফিরলো আবিদ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মাইলস্টোন ট্রাজেডি: ৩৬ অপারেশনের পর ঘরে ফিরলো আবিদ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবিদ। পরিবারের সবাইকে নিয়ে ঢাকার উত্তরায় বসবাস করে সে। তার বড় মেয়ে রাইসা (১৩) মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণিতে ও ছেলে আবিদ চতুর্থ শ্রেণিতে পড়ে। বিমান দুর্ঘটনায় তার দুই হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ সহ ২৫ ভাগ আগুনে পুড়ে যায়। এ ছাড়া তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়। গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হয়। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |