মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন শেষ: জামায়াত আমির
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম

মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন শেষ: জামায়াত আমির

মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন শেষ: জামায়াত আমির

রাজধানীর মিরপুরে দলের কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে হামলার ঘটনায় আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, যুক্তির খাতিরে যদি ধরে নেয়া হয় যে, আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, তাহলে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে। তারা কর্তৃপক্ষকে বলবে। কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদের সেই ব্যাপারে সম্পৃক্ত করবে। আমাদের কাছে জানতে চাইবে।

তিনি বলেন, আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়। মানুষ এখন অনেক সচেতন, মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে নিজের বক্তব্য, দলের অঙ্গীকার ও নিজের আদর্শ নিয়ে যাবে। জনগণ অতীত-বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার ওপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবে।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে। তবে যারা নাশকতা করবে, তাদের মুখের দিকে না তাকিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ সময় জনগণের ভোটে যেই নির্বাচিত হোক, রাজনৈতিক দলগুলোর সেই ফলাফল মেনে নিয়ে তাদের সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]