সাংবাদিক সম্মেলনে অর্থ উপদেষ্টা
হাদির পরিবারের ফ্ল্যাট-জীবিকা নির্বাহের জন্য ২ কোটি টাকা দেয়া হচ্ছে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম

হাদির পরিবারের ফ্ল্যাট-জীবিকা নির্বাহের জন্য ২ কোটি টাকা দেয়া হচ্ছে

হাদির পরিবারের ফ্ল্যাট-জীবিকা নির্বাহের জন্য ২ কোটি টাকা দেয়া হচ্ছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে আরও এক কোটি টাকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

জানা যায়, ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেয়া হচ্ছে। অনুদানের অর্থে কেনা ফ্ল্যাটে শহিদের স্ত্রী ও সন্তানরা বসবাস করবেন।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শহিদের স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

এদিকে গেল ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার শরিফ ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয়।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]