|
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিলেন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিলেন বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগদান করেন তিনি। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অধ্যাপক আবু সাইয়িদ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। তাকে বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু সাইয়িদ শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি গণফোরামের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |