|
গণভোটের আইনগত কোন ভিত্তি নেই: মেজর অব. হাফিজ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() গণভোটের আইনগত কোন ভিত্তি নেই: মেজর অব. হাফিজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকায় মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ সময় হাফিজ উদ্দিন বলেন, গণভোটে সংবিধান সংশোধন হবে, যেটা একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। আর এখানে ঢাকার একটা এলিট গোষ্ঠী জনগণের উপর বিষয়টি চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনো এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি। বিএনপি রাজি না হলে দেখা গেল নির্বাচনই হবে না। তাই অবস্থার প্রেক্ষিতে বিএনপি জুলাই সনদে সই করেছে। সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়েই হ্যাঁ ভোট দেয়ার পক্ষে অবস্থান নিয়েছি। তারপর নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবে। তিনি আরও বলেন, গণভোট দিতে পারে সব দল একত্রিত হয়ে। কোন কোন দেশে আছে সংবিধানের কোন নির্দিষ্ট বিষয়কে পরিবর্তনের জন্য গণভোট দেয়া হয়। সেটা নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। এভাবে বিদেশ থেকে এসে রাজনীতির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ততা নেই জনগণের জন্য কোন সেক্রিফাইস নেই জাস্ট ঘটনা চক্রে চেয়ারে আসীন হয়ে এখন একটা গণভোট চালিয়ে দিল। এই গণভোটের আইনগত কোন ভিত্তি নেই, তবে নৈতিক ভিত্তি আছে। যেহেতু জুলাই অভ্যুত্থানকে আমরা সমর্থন করি সেহেতু আমরা হ্যাঁ ভোটের জন্য জনগণকে বলবো। লালমোহন মদন মোহন মন্দির কমিটির সভাপতি নিরব কুমার দের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |