নির্বাচনী প্রচারে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম

নির্বাচনী প্রচারে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

নির্বাচনী প্রচারে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে সিলেটের উদ্দেশ্যে দলটির চেয়ারম্যান তারেক রহমান রওনা হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশান থেকে রওনা হওয়া তারেক রহমান রাত ৮টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছাবেন। পৌঁছানোর পর তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হবে।

প্রথম দিনেই তিনি ছয়টি জেলায় সমাবেশে অংশ নেবেন। জেলাগুলো হলো—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রচার শুরু করবেন। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে, পথিমধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে সমাবেশে অংশ নেবেন।

দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে, বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে এবং নরসিংদী পৌর পার্কে সমাবেশ করবেন। ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় অংশ নেবেন।

প্রচারণা শেষে বৃহস্পতিবার রাতেই ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]