২২ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ এএম

২২ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

২২ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ● ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ২ শাবান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ১৭৬০ - ভারতে অধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।
    ১৭৭১ - ফকল্যাণ্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।
    ১৮৭৯ - ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়।
    ১৯০৫ - রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লক্ষ বিশ হাজার শ্রমিক কর্মচারী শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।
    ১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
    ১৯৫৭ - সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার।
    ১৯৬৩ - ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাউয়ার প্যারিসে ফ্রান্স- জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।
    ১৯৭৩ - নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়।
    ১৯৮৭ - ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হয়।
    ১৯৯১ - উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।
    ১৯৯৮ - হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন এবং পি এলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়।
    ১৯৯৯ - দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু হয়।
    ২০০৭ - ইরাকের বাগদাদ শহরে বাব আল-সারকি বাজারে দুটি গাড়ী বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৮৮ জন নিহত হয়।
    ২০২৪ - ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় বহু প্রতীক্ষিত শ্রী রাম জন্মভূমি মন্দিরের দ্বারোদ্ঘাটন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন হয়।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:


    ৮২৬ - মোনটোকু, জাপানি সম্রাট।
    ১২৬৩ - ইমাম ইবনে তাইমিয়া (রহ.)।
    ১৪৪০ - রাশিয়ার তৃতীয় ইভান
    ১৫৬১ - ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।
    ১৫৯২ - ফরাসি গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক পিয়ের গাসেঁদি।
    ১৬৪৫ - স্কটিশ নাবিক ও চর হান্টার ক্যাপ্টেন উইলিয়াম কিড।
    ১৭২৯ - জার্মান লেখক গথোল্ড এফ্রাইম লেসিং।
    ১৭৮৮ - লর্ড বায়রন, অ্যাংলো-স্কটিশ কবি।
    ১৮৭৩ - মৌলভী মজিবুর রহমান খাঁ, খ্যাতিমান সাংবাদিক ও লেখক।
    ১৮৭৫ - ডেভিড লিউয়েলিন ওয়ার্ক গ্রিফিথ, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ১৮৯৭ - দিলীপকুমার রায় কবি, গায়ক, সুরকার ও লেখক।
    ১৯০৮ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ল্যেভ দাভিদোভিচ লান্দাউ।
    ১৯০৯ - ইউ থান্ট, বার্মায় জন্মগ্রহণকারী জাতিসংঘের ৩য় মহাসচিব।
    ১৯১২ - বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল। 
    ১৯১৬ - ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ হেনরি ডুটিলেউক্স।
    ১৯২১ - ভারতীয় গায়িকা সুধাকণ্ঠী উমা বসু(হাসি)।
    ১৯৩৬ - অ্যালান হিগার, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
    ১৯৩৮ - আলতেয়ার, ব্রাজিলীয় ফুটবলার।
    ১৯৪০ - ইংরেজ অভিনেতা ও গায়ক জন হার্ট।
    ১৯৬২ - টেরেঙ্গানু এর ১৭ তম সুলতান মিজান জয়নাল আবেদিন।
    ১৯৬৫ - ডায়ান লেন, মার্কিন অভিনেত্রী।
    ১৯৭৭ - হিদেতোশি নাকাতা, জাপানী ফুটবলার।
    ১৯৮৫ - মালি ফুটবলার মোহাম্মদ সিসোকো।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১৬৬৬ - সম্রাট শাহজাহান, পঞ্চম মোঘল সম্রাট।
    ১৮৯৭ - শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।
    ১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।
    ১৯০১ - ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়া।
    ১৯২২ - নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ রাজনীতিবিদ ফ্রেডরিক ব্যাজের।
    ১৯২২ - ফরাসি গণিতবিদ ও অধ্যাপক ক্যামিল জর্ডান।
    ১৯৪২ - মরমী সঙ্গীতশিল্পী উমা বসু (হাসি )।
    ১৯৬৮ - মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)।
    ১৯৭২ - বিভূতিভূষণ সরকার, বাঙালি বিপ্লবী ও শিল্পোদ্যোগী। 
    ১৯৭৩ - লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।
    ১৯৯৪ - আমেরিকান অভিনেতা টেলয় সাভালাস।
    ১৯৯৬ - ভারতীয় বাঙালি বৈমানিক ও লেখক বীরেন রায়।
    ২০০৮ - আমেরিকান অভিনেতা রবার্ট গারি।
    ২০০৮ - অস্ট্রেলিয়ান অভিনেতা ও পরিচালক হিথ লেজার।
    ২০১০ -
        ভারতীয় বাঙালি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত বিমলেন্দু মুখোপাধ্যায়।
        বেটি উইলসন, অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
    ২০২২ - ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]