|
৪১৯ উপজেলায় অতিরিক্ত ওএমএসের চাল বিক্রি, কেজি কত?
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ৪১৯ উপজেলায় অতিরিক্ত ওএমএসের চাল বিক্রি, কেজি কত? বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগের ওএমএস (সাধারণ) কর্মসূচি যথারীতি চলমান রয়েছে। নতুন অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি চলবে। ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে বর্তমানে সারাদেশের ১২টি সিটি করপোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১ হাজার ৮১টি কেন্দ্রে দৈনিক ১ হাজার ৪১৭.৫ মেট্রিক টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা, ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা) এবং ১ হাজার ১৭৫ মেট্রিক টন চাল (প্রতি কেজি ৩০ টাকা) ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও সরু চালের বাজারদর সাময়িকভাবে বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা কাম্য নয়। এসব এলাকায় নিয়মিত বাজার মনিটরিং চালিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তবে মাঝারি ও মোটা চালের বাজারদর এখনো স্থিতিশীল রয়েছে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |