বাংলাদেশ ভারতে খেলতে না গেলে
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:৪০ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ২:৫৯ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টটি বয়কট করতে পারে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সংস্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

সূত্রগুলোর দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি আগামী মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি মেনে না নেয়, তাহলে পাকিস্তান এই ইভেন্ট বয়কটের সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিবেশি ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে যে নিরাপত্তাজনিত শঙ্কা তৈরি হয়েছে, সে উদ্বেগের কথা জানিয়ে ভারতে ম্যাচ খেলতে যেতে আপত্তি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। সেই চিঠিতে নিজেদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাম্প্রতিক সময়ে ঢাকা ও নয়াদিল্লির রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে ক্রিকেটও প্রভাবিত হয়েছে। চলতি বছরের আইপিএলে চুক্তি স্বাক্ষর করার পরও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশও আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তোলে।
 
বুধবার (২১ জানুয়ারি) সদস্য দেশগুলোকে নিয়ে ভার্চুয়াল সভার পর আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করার পর বিসিবি ভারতে সফর না করার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

এদিকে, আইসিসি দাবি না মানায় বাংলাদেশ এখন জটিল পরিস্থিতির মুখোমুখি। বোর্ডের সামনে এখন দু’টি পথ খোলা আছে, হয় দাবি প্রত্যাহার করা, নতুবা ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্ট বর্জন করা। যার প্রেক্ষিতে অন্য কোনো দলকে টাইগারদের প্রতিস্থাপন করা হবে।

এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলেন, এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য তিনি আইসিসির কাছে আরও সময় চেয়েছেন। বাংলাদেশ সরকার আজ খেলোয়াড়দের সঙ্গে এই ইস্যুতে আলোচনা করবে, এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদিও গণমাধ্যমের খবর অনুযায়ী, দলের অধিকাংশ সিনিয়র খেলোয়াড় টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষেই মত দিয়েছেন।

আইসিসি জানিয়েছে, কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর স্বচ্ছতা ও মর্যাদা ঝুঁকির মুখে পড়তে পারে—এমন দৃষ্টান্ত তৈরি হবে।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]