দক্ষতা ছাড়া চাকরি নয়: সুবিধাবঞ্চিত যুবকদের জন্য নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম

দক্ষতা ছাড়া চাকরি নয়: সুবিধাবঞ্চিত যুবকদের জন্য নতুন উদ্যোগ

দক্ষতা ছাড়া চাকরি নয়: সুবিধাবঞ্চিত যুবকদের জন্য নতুন উদ্যোগ

সুবিধাবঞ্চিত যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেন, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের একবিংশ শতাব্দীর চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে পারলেই কর্মসংস্থানের সংকট অনেকটাই নিরসন সম্ভব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ঢাকা শহরের সুবিধাবঞ্চিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

অনুষ্ঠানে একবিংশ শতাব্দীর চাকরির বাজার (লিফট) প্রকল্পের আওতায় এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) বাংলাদেশ ও ইকো-সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সঙ্গে চারটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) প্রতিষ্ঠানের নতুন ও নবায়নকৃত এমওইউ স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), জিনজিয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (এক্সএইচটিআই), মিরপুর কৃষি কর্মশালা ও প্রশিক্ষণ স্কুল (এমএডাব্লিউটিএস) এবং রেস অনলাইন লিমিটেড। এসব এমওইউ’র আওতায় বাজারভিত্তিক প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে ১৬–২২ বছর বয়সী ৩০০ প্রান্তিক যুবককে দক্ষ হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক (আইসিটি, পরিসংখ্যান ও গবেষণা) মোহাম্মদ আলী মোর্তোজা বলেন, জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে হলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। প্রশিক্ষণের মান নিশ্চিত করতে টিভিইটি প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান ব্যবধান কমাতে হবে এবং সব অংশীজনের জন্য একটি জয়-জয় পরিস্থিতি তৈরি করতে হবে। এ ক্ষেত্রে লিফটের মতো প্রকল্পগুলো বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জিনজিয়ান হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপক তানভীর আনোয়ার পনি বলেন, লিফট প্রকল্পটি কারিগরি দক্ষতা ও জীবনদক্ষতা প্রশিক্ষণের একটি অনন্য সমন্বয়। এতে তরুণদের জন্য হালনাগাদ ও নমনীয় পাঠ্যক্রম রয়েছে, যা টিভিইটি খাতে তাদের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন ইএসডিও-জিআই টিভিইটির প্রধান শাহরিয়ার মাহমুদ এবং এডুকো বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ তৌহিদ ফেরদৌস। তারা বলেন, লিফট প্রকল্প একটি ব্যতিক্রমী উদ্যোগ, যার লক্ষ্য নির্বাচিত অংশগ্রহণকারীদের কারিগরি ও সফট স্কিল—উভয় ক্ষেত্রেই দক্ষ করে তাদের জীবনমান উন্নত করা। এ উদ্যোগ কেবল ব্যক্তিগত জীবিকাই উন্নত করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা ঢাকায় তরুণদের জন্য মর্যাদাপূর্ণ ও টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে টিভিইটি-ভিত্তিক প্রশিক্ষণের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]