জামায়াত আমির
নতুন জামা পরা ফ্যাসিবাদ ফিরলে হবে ৫ আগস্টের পরিণতি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম

নতুন জামা পরা ফ্যাসিবাদ ফিরলে হবে ৫ আগস্টের পরিণতি

নতুন জামা পরা ফ্যাসিবাদ ফিরলে হবে ৫ আগস্টের পরিণতি

বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের ছায়া দেখতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ যদি নতুন কোনো রূপ বা “নতুন জামা” পরে আবার এ দেশে ফিরে আসার চেষ্টা করে, তবে ৫ আগস্ট যে পরিণতি হয়েছিল, একই পরিণতি সেই নতুন জামা পরা ফ্যাসিবাদেরও হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জামায়াত আমির বলেন, “অল্প আগে আমার হাতে যে প্রতীকটি তুলে দেওয়া হয়েছে, সেটি বড় ভারী একটি প্রতীক। এটি ইনসাফের প্রতীক। আমাদের সমাজে যে বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম রয়েছে—এর মূল কারণই হলো ইনসাফের অভাব।”

বিগত শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে বহু মা তাঁদের সন্তান হারিয়েছেন, বহু বোন স্বামীহারা হয়ে বিধবা হয়েছেন এবং অসংখ্য শিশু বাবাহীন হয়ে এতিম হয়েছে। শুধু তাই নয়, ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে দেশের বিভিন্ন স্থানে ‘আয়নাঘর’ তৈরি করা হয়েছিল। সেনাবাহিনী, আইনজীবী কিংবা রাজনীতিবিদ—কেউই এসব আয়নাঘর থেকে রেহাই পায়নি বলে দাবি করেন তিনি।

যুবকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আপনাদের হাত ধরেই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে দূর করা সম্ভব হয়েছে। আপনাদের স্যালুট। কিন্তু কাজ কি এখানেই শেষ? আমরা আপনাদের আহ্বান জানাই—যাদের হাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হবো। আমরা আর কোনো ভোট ডাকাত দেখতে চাই না।”

তিনি আরও বলেন, যারা নিজেদের দলের নেতা-কর্মীদের চাঁদাবাজি, মামলাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস থেকে বিরত রাখতে পারবে, তারাই আগামীর বাংলাদেশকে জনগণের সামনে উপহার দিতে সক্ষম হবে। আর যারা তা পারবে না, তারা যতই রঙিন স্বপ্ন দেখাক না কেন, জনগণের পক্ষে তাদের উদ্দেশ্য বুঝতে অসুবিধা হবে না।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]