ধানের শীষকে বিজয়ী করতে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির একাত্মতা প্রকাশ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম

দীর্ঘ  দিনের মান-অভিমান, দুঃখ-বেদনা, ক্ষোভ-হিংসা সবকিছুকে দূরে ঠেলে দলের দুর্দিনে ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ কে বিজয়ী করতে এক মঞ্চে কাজ করার প্রতিশ্রুতি  ব্যক্ত করেছেন বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ।  

ধানের শীষকে বিজয়ী করতে শেরপুর উপজেলা  ও পৌর বিএনপির একাত্মতা প্রকাশ

ধানের শীষকে বিজয়ী করতে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির একাত্মতা প্রকাশ

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শেরপুর শহরের ভিটিটিআই মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এক যৌথ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ।                    

উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে,এম মাহবুবার রহমান হারেজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপি সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন  মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্স প্রমুখ।

ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]