২৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৩৩ এএম

২৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

২৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ● ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ৩ শাবান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ১৫৫৬ - চীনের সানসি প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
    ১৫৭০ - স্কটল্যান্ডের অন্তবর্তীকালীন শাসন আর্ল অব মোর খুন হন।
    ১৮৩০ - (১২৩৭ বঙ্গাব্দের ১১ মাঘ) রাজা রামমোহন রায় প্রবর্তিত মাঘোৎসবের সূচনা হয়।
    ১৯১৩ - তুরস্কে অভ্যুত্থানে নাজিম পাশা নিহত হন ও শেবকেত পাশা নতুন মন্ত্রিসভা গঠন করেন।
    ১৯১৯ - মুসোলিনি ইতালির ফ্যাসিবাদী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।
    ১৯২০ - ভারতীয় উপমহাদেশে বিমানযোগে পণ্য পরিবহন ও ডাকযোগাযোগ শুরু হয়।
    ১৯২২ - কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে প্রথম ডায়াবেটিস বা বহুমুত্রে আক্রান্ত এক রোগীকে কৃত্রিম ইনস্যুলিন দেয়া হয়।
    ১৯৪৩ - ব্রিটিশ বাহিনী ত্রিপোলি অধিকার করে নেয়।
    ১৯৪৮ - ডাঃ বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
    ১৯৫০ - নেসেট কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা হয়।
    ১৯৬৪ - ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করে।
    ১৯৬৭ - সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
    ১৯৬৮ - নিজ জলসীমায় গোয়েন্দাগিরির অভিযোগে উত্তর কোরিয়া কর্তৃক ইউএসএস পিউব্লো (এজিইআর-২) জাহাজ আটক।
    ১৯৭৯ - ইরানের শাহ সরকারের শেষ প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ার ইরানের বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।
    ১৯৮৯ - সোভিয়েত তাজাখস্তানে ভূমিকম্পে চৌদ্দ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।
    ১৯৯২ - এল সালভেদরের সংসদ গৃহযুদ্ধে জড়িত গেরিলাদের সাধারণ ক্ষমা প্রদর্শন করে বিল পাস করে।
    ১৯৯৬ - ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রাবনকে হত্যার পর আদালতে ইগল আমির স্বীকাররোক্তি দেন।
    ১৯৯৭ - মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারি অব স্ট্যাট নিযুক্ত হন।
    ২০০১ - বাংলাদেশে চতুর্থ আদমশুমারি শুরু হয়।
    ২০০২ - পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীতে নিহত হন।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৭১৯ - ইংরেজ গণিতবিদ ও তাত্ত্বিক জন লান্ডেন।
    ১৭৫২ - ইতালিয়ান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক মুযিও ক্লেমেন্টি।
    ১৭৮৩ - ফরাসী ওপন্যাসিক স্তাঁদাল।
    ১৮২৩ - প্যারীচরণ সরকার, একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।
    ১৮৬২ - ডেভিড হিলবার্ট, জার্মান গণিতবিদ।
    ১৮৭৬ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস।
    ১৮৯১ - ইতালীয় মার্কসবাদী তাত্ত্বিক আন্তোনিও গ্রামসি।
    ১৮৯১ - অমিয়চরণ ব্যানার্জি, ভারতীয় বাঙালি গণিতজ্ঞ।
    ১৮৯৪ - জ্যোতির্ময়ী দেবী, ভারতীয় বাঙালি কবি ও লেখিকা ।
    ১৮৯৭ - নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক। 
    ১৮৯৮ - সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক। 
    ১৯০৭ - হিদেকি ইউকাওয়া, নোবেলজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী।
    ১৯১৫ - নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম আর্থার লিউইস।
    ১৯১৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও ফার্মাকোলজিস্ট গারট্রুড বি. এলিওন।
    ১৯২১ - অর্থনীতির মহিলা অধ্যাপিকা অমিতা দত্ত।
    ১৯২৯ - নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান রসায়নবিজ্ঞানী জন চার্লস পোলানি।
    ১৯৩০ - নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত কবি ও বিশিষ্ট নাট্যকার ডেরেক এলটন ওয়ালকট।
    ১৯৩৪ - বরুণ সেনগুপ্ত, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও কলকাতার বাংলা দৈনিক “বর্তমান” এর প্রতিষ্ঠাতা।
    ১৯৪২ - রাজ্জাক, বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
    ১৯৪৭ - মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার ৫ম প্রেসিডেন্ট।
    ১৯৫০ - আমেরিকান অভিনেতা, প্রযোজক ও সুরকার রিচার্ড ডিন অ্যান্ডারসন।
    ১৯৫২ - ওমর হেনরী, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
    ১৯৬৪ - গায়ানার অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট ভারাট জাগডেও।
    ১৯৭১ - এডাম প্যারোরে, নিউজিল্যান্ডের উইকেটরক্ষক (ক্রিকেট)।
    ১৯৭৭ - কমল হীর, পাঞ্জাবী গায়ক ও সংগীতশিল্পী।
    ১৯৮৪ - আর্‌ইয়েন রবেন, ওলন্দাজ ফুটবল খেলোয়াড়।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১০০২ - রোমান সম্রাট তৃতীয় অটো।
    ১৮০৬ - ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী উইলিয়াম পিট(ছোট পিট)।
    ১৮৫৯ - কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন।
    ১৯০৯ - নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের একজন কবি।
    ১৯৪৪ - রাশিয়ান কবি ভিক্টর গুসেভ।
    ১৯৫৬ - হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইংরেজ পরিচালক ও প্রযোজক আলেকজান্ডার কোর্ডা।
    ১৯৭৬ - আমেরিকার কৃষ্ণাঙ্গ সংগ্রামী শিল্পী ও গায়ক পল রোবসন।
    ১৯৮৩ - ইংরেজ ক্রিকেটার ফ্লপি ডিস্ক।
    ১৯৮৯ - সালভাদর দালি, স্পেনীয় চিত্রকর।
    ২০০৩ - আমেরিকান অভিনেত্রী ও গায়ক নিল কার্টার।
    ২০১২ - অমল বোস, বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা।
    ২০১৫ - সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ।

ছুটি ও অন্যান্য :

    জাতীয় প্রশিক্ষণ দিবস (বাংলাদেশ)

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]