|
পাবনার পাকশী ফুরফুরা দরবারে ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() পাবনার পাকশী ফুরফুরা দরবারে ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু গতকাল বৃহস্পতিবার পাকশী ফুরফুরা দরবার এলাকা ঘুরে দেখা যায়, খানকাহ্ প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো এবং মুসল্লিদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ মাহফিল ২২, ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার শুরু হওয়া মাহফিলটি শনিবার বাদ ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত আলেম-ওলামাগণ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী জীবনব্যবস্থা, আত্মশুদ্ধি ও সমাজ সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। মাহফিলকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। আয়োজনকে কেন্দ্র করে আশপাশের এলাকায় গড়ে উঠেছে গ্রামীণ বিভিন্ন খাবারের হোটেল, হস্ত ও কুটির শিল্পের পসরা, পোশাক ও ধর্মীয় সামগ্রীর দোকান। এতে স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যেও প্রাণচাঞ্চল্য দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, আজ শুক্রবার লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান জুম্মার নামাজে অংশ নেবেন, ফলে মুসল্লিদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ডেল্টা টাইমস/মো. আবু ওমর/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |