বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে শরিফুলের সাধুবাদ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২১ এএম

বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে শরিফুলের সাধুবাদ

বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে শরিফুলের সাধুবাদ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা প্রায় শেষ বাংলাদেশের। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলবে না জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বিসিবি। অন্যদিকে, আইসিসিও ভারতের বাইরে ম্যাচ সরিয়ে না নেওয়ার সিদ্ধান্তে অনড়। সবমিলিয়ে এই মেগা ইভেন্টে অংশগ্রহণ নিয়ে বিসিবির নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারকা পেসার শরিফুল ইসলাম। 

গতকাল (শুক্রবার) রাতে শেষ হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। যেখানে রানারআপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের জার্সিতে খেলা শরিফুল এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি (২৬) বোলার। যদিও ফাইনালে হারের হতাশাই তার সঙ্গী হয়েছে। পরবর্তীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা সবসময় চিন্তা করি কীভাবে ভালো করব। সবার জায়গা থেকে সেরাটা যাতে খেলতে পারি।’

বিশ্বকাপ খেলার সুযোগ হারালেও বিসিবির সিদ্ধান্তের বাইরে বেশি কিছু বলতে নারাজ বাঁ-হাতি এই পেসার, ‘আমাদের অভিভাবক হলো বিসিবি। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। এখন তো জানি না কী হবে না হবে। এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো।’

প্রসঙ্গত, বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন শরিফুল। ১২ ম্যাচে তার শিকার ২৬ উইকেট। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড। দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন গতবার ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন। সেরা বোলার হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও পুরস্কার জিতেছেন শরিফুল।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]