এক সপ্তাহে শেয়ারবাজারে উত্থান, বাড়ল সূচক ও লেনদেন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম

এক সপ্তাহে শেয়ারবাজারে উত্থান, বাড়ল সূচক ও লেনদেন

এক সপ্তাহে শেয়ারবাজারে উত্থান, বাড়ল সূচক ও লেনদেন

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৬ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মূল্যসূচকে বড় উত্থান ঘটেছে এবং দৈনিক গড় লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া মোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩০৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৪১টির দাম কমেছে এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় প্রতিষ্ঠান রয়েছে ৭ দশমিক ৫৪ গুণ বেশি।

দাম বাড়ার প্রবণতা বেশি থাকায় সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকা। সে হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৩২৪ কোটি টাকা বা দশমিক ৯২ শতাংশ।

বাজার মূলধন বৃদ্ধির পাশাপাশি ডিএসইর প্রধান মূল্যসূচকেও বড় উত্থান দেখা গেছে। গত সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক বেড়েছে ১৪০ দশমিক ৬২ পয়েন্ট বা ২ দশমিক ৮৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ৩৯ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ।

অন্য দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ২৯ দশমিক ৪৯ পয়েন্ট বা ২ দশমিক ৯৬ শতাংশ। আগের সপ্তাহে এই সূচক কমেছিল ১৪ দশমিক ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ।
এ ছাড়া বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫০ দশমিক ১৬ পয়েন্ট বা ২ দশমিক ৬২ শতাংশ, যা আগের সপ্তাহে ২ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমেছিল।

লেনদেনের গতিও গত সপ্তাহে বেড়েছে। প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৭৫ কোটি ৮১ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন ছিল ৩৮০ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৯৫ কোটি ৬৯ লাখ টাকা বা ৫১ দশমিক ৪৮ শতাংশ।

সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারে। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ৬২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ৯৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৭ লাখ টাকা। আর প্রতিদিন গড়ে ১১ কোটি ৫৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।

এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাভেলো আইসক্রিম এবং খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ।





ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]