|
বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বাংলাদেশের স্বাধীনতার পর এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর। জেলা প্রশাসন ও পুলিশ প্রস্তুত আছে। আইন উপদেষ্টা বলেন, এবার প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন শক্ত হোক। অনেক বেশি দৃঢ়তর হোক, এজন্য হ্যাঁ ভোট দেওয়া জরুরি। এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ অনেকে উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |