আইসিসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাজাম শেঠির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম

আইসিসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাজাম শেঠির

আইসিসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাজাম শেঠির

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, সংস্থাটিকে প্রমাণ করতে হবে তারা ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একেবারে সঠিক ও শক্তিশালী অবস্থান নিয়েছে। তাদের এই সিদ্ধান্তের পেছনে যথার্থ কারণ ছিল। কারণ সেখানে (ভারতে) উত্তেজনা ও হুমকির বিষয় জড়িত। কিন্তু আইসিসি বিষয়টাকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি তাদের পক্ষপাত ছিল এবং সিদ্ধান্তটাও এসেছে ভারতের পছন্দ অনুযায়ী।
আইসিসির ভূমিকার কড়া সমালোচনা করে পিসিবির সাবেক এই চেয়ারম্যান বলেন, প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া বন্ধ করা উচিত আইসিসির। অন্য দেশগুলোকেও এখন রুখে দাঁড়াতে হবে। একবার সেটা হলে আইসিসি বুঝতে পারবে, এটা শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

গত বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানান, বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে পাকিস্তানও একই পথে হাঁটতে পারে। যদিও পিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। তবে নাজাম শেঠি বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভিকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করা পিসিবির জন্য কঠিন সিদ্ধান্ত হবে। তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষে থাকব। মহসীন নাকভি ক্রিকেটটা ভালো বোঝেন। তিনি যদি বাংলাদেশের দেখানো পথে হেঁটে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেন, তবে আমি তার পাশে থাকব। তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত।’

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]