|
ভুলভাবে ম্যাট লিপস্টিক ব্যবহারেই ঠোঁটের ক্ষতি, কী করবেন?
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ভুলভাবে ম্যাট লিপস্টিক ব্যবহারেই ঠোঁটের ক্ষতি, কী করবেন? ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ম্যাট লিপস্টিকের ফর্মুলায় সাধারণত তেল বা ময়েশ্চার কম থাকে। এর ফলে লিপস্টিক অনেকক্ষণ ধরে ঠোঁটে বসে থাকে, ছড়িয়ে যায় না। কিন্তু ঠোঁটের ত্বক দ্রুতই হতে শুরু করে শুষ্ক। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, যত্ন না নিলে ঠোঁট ফাটা, খোসা ওঠা, ঠোটঁ কালো হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো লিপ কেয়ার রুটিন। ঠোঁটের যত্ন ১। সপ্তাহে অন্তত দু’দিন হালকা লিপ স্ক্রাব ব্যবহার করুন। বাড়িতে চিনি আর মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করলে তা ভালো কাজে দেয়। এতে মৃত চামড়া উঠে যায় এবং ঠোঁট মসৃণ হয়। ২। স্ক্রাব করার পর অবশ্যই ভালো লিপ বাম লাগান। ম্যাট লিপস্টিক লাগানোর আগেও লিপ বাম ব্যবহার করুন। ৩। লিপ বাম দেয়ার সঙ্গে সঙ্গে লিপস্টিক লাগাবেন না। লিপ বাম লাগিয়ে ৫–১০ মিনিট অপেক্ষা করার পর সামান্য ভেজা কাপড় দিয়ে অতিরিক্ত বাম মুছে নিয়ে লিপস্টিক লাগান। ৪। এতে ঠোঁট হাইড্রেটেড থাকবে আবার ম্যাট ফিনিশও নষ্ট হবে না। ৫। ঠোঁটের সুস্বাস্থ্যের জন্য ভেতর থেকে যত্ন নেয়াও জরুরি। এজন্য দিনে পর্যাপ্ত পানি পান করুন। এতে ঠোঁট দ্রুত শুকিয়ে যাবে না। ৬। অতিরিক্ত চা-কফি বা ধূমপান ঠোঁটের আর্দ্রতা কমিয়ে দেয়। তাই সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। ৭। ঠোঁটে লিপস্টিক ব্যবহারের জন্য পুরোপুরি ম্যাট লিপস্টিক বেছে না নিয়ে হাইড্রেটিং ম্যাট বা ক্রিমি ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। এতেও ঠোঁট সহজে শুকনো হবে না। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |