শবে বরাতে ঘরেই বানান সুস্বাদু বুটের হালুয়া
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম

শবে বরাতে ঘরেই বানান সুস্বাদু বুটের হালুয়া

শবে বরাতে ঘরেই বানান সুস্বাদু বুটের হালুয়া

শবে বরাতে কম বেশি সবাই ঘরে ঘরে বুটের হালুয়া বানিয়ে থাকেন। তবে কর্মব্যস্ত দিনে সবাই একটু সহজ উপায় খোঁজেন। উপায় সহজ হলেও এর স্বাদ থাকতে হবে একেবারেই মজাদার।

খুব সহজে বাড়িতেই বানাতে পারবেন বুটের ডালের হালুয়া। দেখে নিন বুটের ডালের হালুয়ার সহজ রেসিপি।

উপকরণ: বুটের ডাল ১ কাপ, চিনি ১ কাপ (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যাবে), ঘি ১/২ কাপ, দুধ ১ কাপ, পানি ২ কাপ, এলাচ গুঁড়া ১/২ চা-চামচ, দারুচিনি ১ টুকরা, কিসমিস ২ টেবিল চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ (ছোট টুকরা করা) এবং পেস্তাবাদাম ১ টেবিল চামচ (ছোট টুকরা করা)।
 
প্রস্তুত প্রণালি: প্রথমে বুটের ডাল ৫-৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। ভেজানো ডাল পানি ঝরিয়ে ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন। একটি প্যানে ঘি গরম করে দারুচিনি ও এলাচ দিন। তারপর ব্লেন্ড করা ডাল দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে নাড়তে থাকুন। ডাল যখন হালকা বাদামি হয়ে যাবে ও সুগন্ধ বের হবে, তখন দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। 
 
চিনি ও পানি দিয়ে নাড়তে থাকুন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না হালুয়া ঘন হয়ে আসে। যখন ঘি ছাড়তে শুরু করবে, তখন কিসমিস, কাজু বাদাম ও পেস্তা দিয়ে দিন। তারপর নাড়তে থাকুন। এগুলো ভালোভাবে মিশে গেলে চুলা বন্ধ করে দিন। পরিবেশনের জন্য একটি প্লেটে ঢেলে রাখুন। ঠান্ডা হলে সুন্দর করে কেটে পরিবেশন করুন। 

ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]